আফজালের ‘আমার কথাটি ফুরালো’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার ঈদে একটাই কাজ করেছেন নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন। তাঁর লেখা ও পরিচালনায় টেলিছবি আমার কথাটি ফুরালো প্রচারিত হবে চ্যানেল আইতে ঈদের তৃতীয় দিন দুপুর দুইটা ৩০ মিনিটে। আফজালের মতে, সাধারণত নাটক কোনো একটা জায়গা থেকে শুরু হয়ে একটা জায়গায় শেষ হয়; এটি তেমন কোনো সরল গল্প নয়। এই টেলিছবিতে কয়েকটি চরিত্র এবং তাদের আচরণের মধ্য দিয়ে গল্প বের করে আনা হয়েছে। মূলত গল্পটা একটি মেয়েকে কেন্দ্র করে। প্রেম করে বিয়ে করে সে। কিন্তু একটা পর্যায়ে কোনো এক কারণে স্বামীর কাছ থেকে আলাদা হয়ে যায়। এই টেলিছবিতে অভিনয় করেছেন সজল, দিহান, বিন্দু, শাহেদ, অর্ষা ও আফজাল হোসেন।