আফটারম্যাথ: রানা প্লাজা প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজা নিয়ে সোহ্রাওয়ার্দী উদ্যানের প্রবেশপথে আলোকচিত্র প্রদর্শনী দেখছেন দর্শকেরা । ছবি: প্রথম আলো
রানা প্লাজা নিয়ে সোহ্রাওয়ার্দী উদ্যানের প্রবেশপথে আলোকচিত্র প্রদর্শনী দেখছেন দর্শকেরা । ছবি: প্রথম আলো

রানা প্লাজা ধসের বর্ষপূর্তিতে রাজধানীর সোহ্রাওয়ার্দী উদ্যানের প্রবেশমুখে বটতলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘আফটারম্যাথ: রানা প্লাজা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।
দেশি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কর্মরত ৬০ জন ফটোসাংবাদিকের তোলা ৮৮টি আলোকচিত্র নিয়ে এ প্রদর্শনী শুরু হয়েছে। উদ্ধার অভিযান শুরু করার পর থেকে প্রতিটি মুহূর্তই যেন উঠে এসেছে সাংবাদিকের ক্যামেরায়। প্রদর্শনীতে যেমন স্থান পেয়েছে ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষের আর্তনাদ, বের হওয়ার তীব্র আকাঙ্ক্ষা, প্রিয়জনের সন্ধানে মলিন মুখগুলো, গলিত লাশ; তেমনি আছে মুক্তির আনন্দ, উদ্ধার অভিযানের খণ্ডচিত্র আর মানুষের প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে গতকাল বুধবার এক আলোচনা সভা শেষে বটতলায় প্রদর্শনীর উদ্বোধন করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা। এ সময় উপস্থিত ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যান ফুগল, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান।