আফসানা মিমির 'নস্টালজিয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফসানা মিমি
আফসানা মিমি

বাঙালির ভোজনামার গল্প ‘নস্টালজিয়া’৷ বাঙালির আদি ও অকৃত্রিম খাদ্য সংস্কৃতিকে ঘিরে আফসানা মিমি তৈরি করেছেন অনুষ্ঠানটি৷ আজ থেকে প্রতি শুক্রবার প্রচারিত হবে এটিএন নিউজে, রাত সাড়ে নয়টায়৷ অনুষ্ঠানটির মূল ভাবনা মুন্নী সাহার৷
গত বুধবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় অনুষ্ঠানটি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নির্মাতারা৷ এখানে জানানো হয়, ‘নস্টালজিয়া’র প্রতিটি পর্বে দেশের বিভিন্ন অঞ্চলের অতিথি থাকবেন৷ এই অতিথিরা তাঁদের অতীতের স্মৃতি, রান্নার অভিজ্ঞতা, বিশ্বাস, মূল্যবোধ আর লোকজ ঐতিহ্য নিয়ে কথা বলবেন৷ থাকবে সংশ্লিষ্ট অতিথিদের অঞ্চলের রান্নার রকমাির কথা, খাবারের খোশগল্প, স্মৃতির এপার-ওপার৷ সঙ্গে আরও থাকবে বাঙালির মজার আর বিচিত্র সব অপ্রচলিত-প্রচলিত রসনার মেন্যু, রেসিপি ও রন্ধনপ্রণািল৷ রূপচাঁদা সরিষার তেল নিবেদিত ধারাবাহিক অনুষ্ঠানটি নির্মাণ করেছে গ্রিন স্ক্রিন৷