আবদুর রহমান বয়াতির অবস্থা সংকটাপন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন আবদুর রহমান বয়াতি। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন। এখন কৃত্রিম উপায়ে তাঁর শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসক শফিকুর রহমানের তত্ত্বাবধানে লোকগানের এই শিল্পীর চিকিৎসা চলছে। শফিকুর রহমান বলেন, ‘আবদুর রহমান বয়াতি নানা ধরনের সমস্যায় ভুগছেন। বয়সের কারণে এ সমস্যাগুলো আরও বড় হয়ে দেখা দিয়েছে। তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। চিকিৎসার মাধ্যমে তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করছি।’জানা গেছে, আবদুর রহমান বয়াতি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, কিডনি, ফুসফুসসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ এপ্রিল তাঁকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়।