আবদুল করিম সাহিত্যবিশারদ স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে গতকাল মঞ্চস্থ নকশী কাঁথার মাঠ নাটকের একটি দৃশ্য l ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে গতকাল মঞ্চস্থ নকশী কাঁথার মাঠ নাটকের একটি দৃশ্য l ছবি: প্রথম আলো

আবদুল করিম সাহিত্যবিশারদ ছিলেন বঙ্গীয় গবেষণা জগতের অন্যতম শ্রেষ্ঠ সাধক। পুঁথি সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণা ছিল তাঁর আমৃত্যু ব্রত। পুঁথিচর্চাকে তিনি কেবল যান্ত্রিক কর্মজ্ঞান না করে তাকে সৃজনশীল মাত্রায় উন্নীত করেছেন। অসাম্প্রদায়িক-ধর্মনিরপেক্ষ-সমন্বয়বাদী চিন্তাচেতনার ধারক আবদুল করিম সাহিত্যবিশারদকে নিয়ে আরও বহুমাত্রিক গবেষণা হওয়া প্রয়োজন।
বাংলা সাহিত্যের খ্যাতিমান গবেষক আবদুল করিম সাহিত্যবিশারদের ১৪৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমিতে গতকাল সোমবার একক বক্তৃতানুষ্ঠানে এমন মন্তব্য করা হয়। অনুষ্ঠানে ‘ইতিহাসের গতি নির্ধারণে আবদুল করিম সাহিত্যবিশারদ’ শীর্ষক বক্তৃতা দেন ইসরাইল খান। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
বিকেলে কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত ইতিহাসবিদ, জাতীয় অধ্যাপক সালাহ্উদ্দীন আহমদের প্রয়াণে শোক প্রকাশ করা হয় এবং তাঁর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ইসরাইল খান বলেন, আবদুল করিম সাহিত্যবিশারদের আবিষ্কৃত পুঁথিসমূহের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাস যেমন খণ্ডিত ধারণা থেকে মুক্ত হয়েছে, তেমনি তাঁর পাঠ-পাঠোদ্ধার ও টীকাটিপ্পনীসমৃদ্ধ বিপুলসংখ্যক প্রবন্ধ উত্তরকালের সাহিত্য-গবেষকদের জন্য দিকনির্দেশক হিসেবে কাজ করছে। তিনি বলেন, তথ্য অনুসন্ধানে নিরপেক্ষতা ও বৈজ্ঞানিক বিশ্লেষণ সাহিত্যবিশারদকে বিশিষ্টতা দান করেছে। একই সঙ্গে তিনি ছিলেন একজন বিশিষ্ট লোকসংস্কৃতিবিদ ও প্রাচ্যবিদ্যাবিশারদ। বাংলা একাডেমি তাঁর রচনাবলি প্রকাশ ও তাঁকে স্মরণের মধ্য দিয়ে তাঁর প্রতি জাতির ঋণ কিছুটা হলেও প্রকাশের সুযোগ করে দিয়েছে।
শামসুজ্জামান খান বলেন, আবদুল করিম সাহিত্যবিশারদ ছিলেন এক বহুমাত্রিক গবেষক। মধ্যযুগের বিপুলসংখ্যক পুঁথি সংগ্রহ ও সম্পাদনায় তাঁর তথ্যাভিজ্ঞ ও তত্ত্বপূর্ণ গবেষকদৃষ্টি বাংলা সাহিত্য গবেষণায় সৃষ্টি করেছে নতুন ধারার। বাঙালি মুসলমানের আত্মসত্তা জাগরণে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।