আবদুল মতিনকে নিয়ে প্রামাণ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য প্রয়াত ভাষাসংগ্রামী আবদুল মতিনকে নিয়ে তৈরি হয়েছে প্রামাণ্যচিত্র, যার পরিকল্পনা ও পরিচালনা করেছেন সাদাক উল্লাহ খান। গতকাল বৃহস্পতিবার বিকেলে শাহবাগ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনারকক্ষে ‘ভাষাসৈনিক আবদুল মতিন’ নামের প্রামাণ্যচিত্রটি প্রদর্শন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদ।
৩৮ মিনিটের এ প্রামাণ্যচিত্রে ভাষাসংগ্রামীর ব্যক্তিগত ও সংগ্রামী জীবন পাশাপাশি ঠাঁই পেয়েছে।
আলোচনা পর্বে অংশ নেন ভাষাসংগ্রামী আহমদ রফিক, অধ্যাপক সলিমুল্লাহ খান ও চিত্রনির্মাতা দিলদার হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সভাপতি সাদাত উল্লাহ খান।