আবদুল মান্নানের তৃতীয় একক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী আবদুল মান্নান ও তাঁর আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের পোর্ট্রেট
শিল্পী আবদুল মান্নান ও তাঁর আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের পোর্ট্রেট

ছবিগুলো সাবলীল। যেকোনো শিশুরও বুঝতে অসুবিধা হবে না—এমন সব দৃশ্য ও পোর্ট্রেট  এঁকেছেন চিত্রশিল্পী আবদুল মান্নান। সেসব নিয়ে আগামী শুক্রবার বিকেলে গ্যালারি চিত্রকে শুরু হচ্ছে তাঁর তৃতীয় একক চিত্র প্রদর্শনী ‘প্রিয় বাংলাদেশ।’ সেদিন বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
প্রদর্শনীতে শিল্পীর সাম্প্রতিক সময়ের আঁকা প্রায় অর্ধশত চিত্রকর্ম দেখা যাবে। আবদুল মান্নান বলেছেন, একা নয়, বন্ধুবান্ধব নিয়ে তাঁর ছবির প্রদর্শনীতে যোগ দিতে। অনেক দিন ধরে সেসব ছবি এঁকেছেন এই শিল্পী।
ছবি দেখতে ধানমন্ডির চিত্রক গ্যালারিতে ১৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা ঘুরে আসা যাবে। ধানমন্ডির চিত্রক গ্যালারিতে ৪ নভেম্বর বিকেলে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি থাকবেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামিম, সভাপতিত্ব করবেন বরেণ্য চিত্রশিল্পী সমরজিৎ​ রায়চৌধুরী।