আবদুল মান্নানের তৃতীয় একক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুক্রবার শুরু হচ্ছে চিত্রশিল্পী আবদুল মান্নানের তৃতীয় একক চিত্র প্রদর্শনী ‘প্রিয় বাংলাদেশ’। সেদিন বিকেলে ধানমন্ডির গ্যালারি চিত্রকে এর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। প্রদর্শনীতে থাকবে সাম্প্রতিক সময়ে আঁকা শিল্পীর অর্ধশত চিত্রকর্ম।
আসছে শুক্রবার শুরু হয়ে প্রদর্শনী চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত ঘুরে আসা যাবে গ্যালারি চিত্রকে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি থাকবেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম, সভাপতিত্ব করবেন বরেণ্য চিত্রশিল্পী সমরজিৎ রায়চৌধুরী।