আবদুল্লাহ আল- মামুন স্মারক বক্তৃতা ও নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল-মামুনের ৬৮তম জন্মদিন আজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এ উপলক্ষে আজ বিকেল পাঁচটায় আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ‘আবদুল্লাহ আল-মামুন স্মারক বক্তৃতা’ দেবেন বিশ্বজিৎ ঘোষ। স্টুডিও থিয়েটারে সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হবে থিয়েটারের নাটক মেরাজ ফকিরের মা। নাটকটি রচনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন আবদুল্লাহ আল-মামুন।চ্যানেল আই সন্ধ্যা ছয়টায় দেখাবে অনুষ্ঠান আবদুল্লাহ আল-মামুন স্মরণে।