আবর্তের পর রাজকাহিনিতে জয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় বাংলাদেশের অভিনয়শিল্পী

জয়া আহসান
জয়া আহসান

অভিনীত প্রথম ছবিটি ছিল আবর্ত। পরিচালক অরিন্দম শীল। গত বছরের মার্চে ছবিটি মুক্তি পায়। এবার আবারও কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া। ছবির নাম রাজকাহিনি, পরিচালক সৃজিত মুখার্জি।

কলকাতার ছবিতে অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করেছেন জয়া নিজে। বললেন, ‘আবর্ত ছবির কাজ করার সময়ই সৃজিতের সঙ্গে আমার দেখা হয়। এরপর আমাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আমরা এখন খুব ভালো বন্ধু। বেশ কিছুদিন আগেই সৃজিতের ছবিটিতে অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি আসলে এতদিন জানাতে চাইনি।’

১৯৪৭ সালের দেশভাগকে কেন্দ্র করে রাজকাহিনি ছবিটি নির্মিত হবে। ছবিটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জয়া আহসান। বললেন, ‘ঈদের পরই সৃজিতের ঢাকায় আসার কথা রয়েছে। বাংলাদেশে কিছু লোকেশনে শুটিং করতে চায়। এর পরই আমি কলকাতায় যাব। বেশ বড় আয়োজন নিয়ে ছবিটি নির্মিত হবে, তাই এটির জন্য মহড়ারও দরকার আছে। সবকিছু মিলে ভালো একটি ছবির কাজ করতে যাচ্ছি ভেবে ভালো লাগছে।’

শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় নির্মিতব্য রাজকাহিনি ছবির দৃশ্যধারণ শুরু হবে এ বছরের ডিসেম্বরে। ছবিটিতে জয়া ছাড়াও সাবিত্রী চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, কৌশিক সেন, ঋতুপর্ণা, ব্রাত্য বসু পার্নো মিত্র, প্রিয়াংকা সরকার, সুদীপ্তা চক্রবর্তী, সোহিনী সরকার, সায়নী ঘোষসহ আরও অনেকেই অভিনয় করছেন।