আবার অভিনয়ে
অনেক দিন পর আবার নাটকে অভিনয় করলেন নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা। নাটকের নাম মেঘবরন কেশ। আল মনসুরের লেখা নাটকটি পরিচালনা করেছেন আনসার আলী। জানা গেছে, আজ রাতে বিটিভিতে প্রচারিত হবে নাটকটি। এ নাটকে আরও অভিনয় করেছেন আল মনসুর, আগুন ও চিত্রলেখা গুহ।এটি ফাতেমা তুজ জোহরার দশম নাটক। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে মনের দুঃখে এক যুবক বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। হন্যে হয়ে ছেলেকে খুঁজে ফেরেন তার মা। একসময় পেয়েও যান—এমন গল্পের এ নাটকে যুবকের চরিত্রে আগুন ও তার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ফাতেমা তুজ জোহরা।ফাতেমা তুজ জোহরা বলেন, ‘আল মনসুরের অনুরোধে অনেক দিন পর নাটকটি করলাম।’তিনি আরও জানান, একটি চলচ্চিত্রেও সম্প্রতি তিনি অভিনয় করেছেন। গোলাম মোস্তফা পরিচালিত এ ছবির নাম ভালোবাসা সাদাকালো। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন সোহেল রানা। ছবিটি শিগগিরই মুক্তি পাবে।কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা প্রথম অভিনয় করেন ১৯৮৫ সালে লাগুক দোলা নাটকে। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ঘর মন জানালা, সময়ের শরীর, শিউলিমালা, ওয়েটিং ফর বেবি।