আবার অভিনয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস বন্ড তারকা হিসেবেই তাঁকে চেনেন সবাই। অভিনয়ের জগত্ থেকে দূরে আছেন বহুদিন। সেই রজার মুরই আবার আসছেন অভিনয়ে। কোনেমারা ডেজ নামের ছবিতে অভিনয় করবেন মুর। ১৯৫২ সালে তৈরি হয়েছিল রজার মুর অভিনীত ছবি দ্য কোয়ায়েট ম্যান। সেই ছবি তৈরির পেছনের কাহিনি নিয়ে তৈরি হচ্ছে নতুন এই কাহিনিচিত্র। ‘দ্য কোয়ায়েট ম্যান আমার প্রিয় ছবিগুলোর একটি। সেই পুরোনো দিনগুলোতে ফিরে যাওয়ার এই সুযোগ হাতছাড়া করা অসম্ভব,’ বলেছেন মুর। ওয়েবসাইট।