আবার অভিনয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজবাউর রহমান সুমন পরিচালিত তার পরও আঙুরলতা নন্দকে ভালোবাসে নাটকে অভিনয় করেছিলেন নির্মাতা অনিমেষ আইচ। সামনে আবারও একই পরিচালকের টেলিছবিতে অভিনেতা হিসেবে দেখা যাবে একাধিকবার ‘মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার’ জয়ী এই নির্মাতাকে। অনিমেষ আইচ বললেন, ‘নিজেকে আমি অভিনেতা হিসেবে ঠিক যোগ্য মনে করি না। সুমন আমার কাজে সব সময় বিভিন্নভাবে সহায়তা করেন। তাঁর অনুরোধেই আসলে অভিনয় করতে রাজি হয়েছি। নাটকে আমার চরিত্রটি সাদামাটা এক তরুণের। তবে একপর্যায়ে গিয়ে চরিত্রটি পুরোপুরি অপ্রত্যাশিতভাবে একদিকে মোড় নেয়।’ মেজবাউর রহমান সুমন পরিচালিত ফেরার পথ নেই, থাকে না কোনকালে নামের এই টেলিছবির শুটিং হয়েছে পুরান ঢাকা, মিরপুরসহ বিভিন্ন জায়গায়।অনিমেষ আইচ জানালেন, অভিনয় ছাড়াও এবার ঈদের জন্য তিনি দুটি নাটক তৈরি করেছেন। নাম ইনসমনিয়া ও গণিত মানব।