আবার আমিরের 'সত্যমেভ জয়তে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান
আমির খান

প্রথম প্রচারেই সারা ভারতে আলোড়ন ফেলে দিয়েছিল আমির খানের ভিন্নধর্মী টিভি অনুষ্ঠান ‘সত্যমেভ জয়তে’। সমাজের বেশ কিছু রূঢ় বাস্তবতা চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছিলেন আমির। প্রথম মৌসুমেই ভীষণ জনপ্রিয় হওয়া সেই টিভি অনুষ্ঠানটি আবার শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারি থেকে আবার দেখা যাবে অনুষ্ঠানটি। এখনো সবকিছু চূড়ান্ত হয়নি। আসেনি আনুষ্ঠানিক ঘোষণাও। ‘সত্যমেভ জয়তে’র গবেষক দল এরই মধ্যে পরবর্তী মৌসুমের বিষয়গুলো নির্ধারণ করে তা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। আমির নিজেই তা তদারক করছেন। এই বলিউড তারকা এমনিতেই ভীষণ ব্যস্ত তাঁর নতুন ছবি নিয়ে। ধুম থ্রি মুক্তি পাবে এ বছরের শেষের দিকে। বলিউড হাঙ্গামা।