আবার আলমগীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার মাছরাঙা টেলিভিশনের চলচ্চিত্রবিষয়ক গেম শো হাউজফুলের উপস্থাপক হলেন আলমগীর। গত বৃহস্পতিবার সকালে মাছরাঙা টেলিভিশন কার্যালয়ে চুক্তি স্বাক্ষর করেন তিনি। মাছরাঙা টেলিভিশনের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম। আগামী জুলাই থেকে হাউজফুল অনুষ্ঠানের দ্বিতীয় কিস্তির সম্প্রচার শুরু হবে।এবারের হাউজফুল অনুষ্ঠানটি নিয়ে আলমগীর বলেন, ‘আঙ্গিকের দিক দিয়ে সচেতনভাবেই এবার কোনো পরিবর্তন আনা হয়নি। তবে নতুন কিছু রাউন্ড, প্রশ্নের ধরন—এসব দিক দিয়ে কিছু পরিবর্তন থাকবে।’ মাছরাঙা টিভি থেকে জানানো হয়েছে, শিগগিরই মাছরাঙা টিভিতে প্রচারিত ‘সহজ প্রশ্নের সহজ উত্তর’ দিয়ে দর্শকেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।