আবার আলমগীর ও দিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মভূমি, অমরসঙ্গী, স্বামী-স্ত্রী ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন আলমগীর ও দিতি। তারপর দীর্ঘদিন তাঁদের একই ছবিতে নায়ক-নায়িকা হিসেবে দেখা যায়নি। শেষ তাঁরা অভিনয় করেছিলেন নার্গিস আক্তারের চার সতীনের ঘর ছবিতে। এবার এই দুজনকে নিয়ে আবার ছবি নির্মাণ করতে যাচ্ছেন শাহ আলম। ছবির নাম এই যে দুনিয়া কিসের লাগিয়া। পরিচালক জানান, এরই মধ্যে ছবির শিল্পীদের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। মার্চ মাস থেকে শুটিং শুরু হবে। ছবিতে আরও অভিনয় করছেন শাকিব খান, পূর্ণিমা ও শাকিবা। ছবির আরেকটি চমক হলো, এতে গান করবেন জেমস।