আবার আসছে বন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও পর্দা কাঁপাতে আসছে জিরো জিরো সেভেন বা জেমস বন্ড। সেই যে ২০০৮ সালে কোয়ান্টাম অব সোলেস করে ডুব দিয়েছিলেন বন্ড, আর কোনো খবরই নেই। মাঝে অবশ্য নির্মাতা প্রতিষ্ঠান আর্থিক দেনায় ডুবে ছিল। সেটা কাটিয়ে উঠে সম্প্রতি এমজিএম ঘোষণা দিয়েছে, বন্ড সিরিজের ২৩তম ছবিটি ২০১২ সালের ৯ নভেম্বর মুক্তি দেওয়া হবে। যথারীতি বন্ড চরিত্রে ড্যানিয়েল ক্রেগকে দেখা যাবে। আর পরিচালনায় থাকছেন স্যাম মেন্ডেস। ওয়েবসাইট।