আবার উপস্থাপক নকিব খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘টিউনস অব দ্য ওয়ার্ল্ড’ অনুষ্ঠানে নকিব খান
‘টিউনস অব দ্য ওয়ার্ল্ড’ অনুষ্ঠানে নকিব খান

রেনেসাঁ ব্যান্ডের সদস্য নকিব খান প্রথম উপস্থাপনা করেন বাংলাভিশনের একটি অনুষ্ঠান। নাম ‘গানালাপ’। এবার তিনি আরেকটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন বৈশাখী টিভিতে। নাম ‘টিউনস অব দ্য ওয়ার্ল্ড’। সাপ্তাহিক এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ রাত সাড়ে ১১টায়।
নকিব খান তাঁর নতুন অনুষ্ঠান ‘টিউনস অব দ্য ওয়ার্ল্ড’ নিয়ে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী আর ব্যান্ডের জনপ্রিয় হওয়া কিংবা খুব ভালো কিছু গান থাকে এই অনুষ্ঠানে। সঙ্গে আরও থাকে গানগুলোর পেছনের গল্প, সংশ্লিষ্ট শিল্পী অথবা ব্যান্ডের কথা।’
নকিব খান এ ধরনের অনুষ্ঠান করার অনুভূতি জানালেন এভাবে, ‘আমি তো সব সময় এই গানগুলোই শুনি কিংবা শুনেছি। এসব গান এবং শিল্পী ও ব্যান্ডের ব্যাপারে আমার সব সময়ই জানার খুব আগ্রহ থাকে। এবার তা সবার সঙ্গে শেয়ার করতে পারছি, এটা খুবই আনন্দের।’
গত ১৮ জানুয়ারি অস্ট্রেলিয়ার সিডনিতে আর ১৯ জানুয়ারি ক্যানবেরাতে দুটি অনুষ্ঠানে গান গেয়েছেন নকিব খান ও পিলু খান। সেখানে আপডেট বিডি নিউজ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমন্ত্রণ জানানো হয় তাঁদের।