আবার উপস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল প্রথম উপস্থাপনা করেছিলেন কিঞ্চিৎ নামের একটি অনুষ্ঠান। প্রচারিত হয়েছিল একুশে টিভিতে। ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ আয়োজনের প্রস্তুতি নিয়ে এর আগে তৈরি হয় পর্দার পেছনের গল্প। এই অনুষ্ঠানটিও উপস্থাপনা করেছিলেন তিনি। এবার ঈদের একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন নোবেল। গান আর আড্ডার এই অনুষ্ঠানের নাম অবাক তারার ফুল। এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, এলিটা, মাহাদী ও আরফিন রুমী। আড্ডার পাশাপাশি এবার ঈদে প্রকাশিত অ্যালবাম থেকে নিজেদের নতুন গান গেয়েছেন তাঁরা।নোবেল বলেন, ‘গানের প্রতি আমার এক ধরনের আগ্রহ রয়েছে। এ ধরনের অনুষ্ঠানে আমার সঙ্গে সবার খুব ভালো জমে। তা ছাড়া অনুষ্ঠানটি উপস্থাপনার ব্যাপারে প্রিন্স মাহমুদেরও একটা অনুরোধ ছিল। শুটিংয়ের দিন অনেক রাত পর্যন্ত আমরা আড্ডা দিয়েছি।’ অনুষ্ঠানটির প্রযোজক সাজ্জাদ হুসাইন। বাংলাভিশনে ঈদের দিন দেখানো হবে অনুষ্ঠানটি।