আবার উপস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার পর টিভি নাটকে অভিনয় এবং বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন ইশানা। করছেন টিভি অনুষ্ঠান উপস্থাপনাও। এর আগে করেছেন ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড-ডেইলি স্টার সেলিব্রেটিং লাইফ’ এবং বাংলাভিশনের ‘উ ৎসবে উচ্ছ্বাসে’ অনুষ্ঠান। গত ১৪ সেপ্টেম্বর উত্তরার একটি শুটিং বাড়িতে শুটিংয়ে অংশ নিলেন ইশানা। অনুষ্ঠানের নাম ‘আনন্দ জলসা’। পরিচালনা করেছেন মাসুদুর রহমান। ইশানা বললেন, ‘উপস্থাপনা একসময় খুব কঠিন কাজ মনে হতো। কিন্তু কাজটি করতে এসে দেখলাম, এর মধ্যে অন্য রকম মজা আছে।’ তিনি আরও বললেন, ‘“আনন্দ জলসা” অনুষ্ঠানে বাংলাদেশের চলচ্চিত্রের বিভিন্ন সময়ের পাঁচটি জনপ্রিয় গানের শুটিংয়ের গল্প বলেছি। সব কটি গল্পই ছিল দারুণ। আর এসব গানে অংশ নিয়েছেন শাহেদ, শখ, মীম, নদী, ইরিন, শাকিল খানসহ আরও অনেকে।’