আবার উপস্থাপনায় তমালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এনটিভির একেবারে শুরুর দিকে নাটকের গান নামে অনুষ্ঠানটি উপস্থাপন করেছিলাম। ওটা ছয় বছর আগের কথা। এবার আবার উপস্থাপনার কাজে নাম লেখাতে হয়েছে। “আমরা দুটি কেমন জুটি” নামে এ অনুষ্ঠানটির ধারণাটা একেবারেই ব্যতিক্রম মনে হয়েছে। তা ছাড়া অনুষ্ঠানটির প্রযোজক পলাশ মাহবুবের অনুরোধটা না করতে পারিনি। সবকিছু মিলিয়ে অবশেষে অনুষ্ঠানটা করে ফেললাম।’ কথাগুলো বললেন তমালিকা কর্মকার।আমরা দুটি কেমন জুটি অনুষ্ঠানটি সাজানো হয়েছে টিভির জনপ্রিয় জুটি সালাউদ্দিন লাভলু ও বৃন্দাবন দাসকে নিয়ে। প্রযোজক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে অনুষ্ঠানটি পূজার বিশেষ অনুষ্ঠানমালা দিয়ে প্রচার শুরু হলেও পরে এটি নিয়মিতভাবে প্রচার করা হবে।উপস্থাপনা প্রসঙ্গে তমালিকা বলেন, ‘আমার কাছে বিষয়টা উপস্থাপনা মনে হয়নি। অতিথিরা আমার কাছে অনেক বেশি পরিচিত। তাই মনে হয়েছে তাঁদের সঙ্গে ঘরে বসেই আড্ডা দিচ্ছি।’অনুষ্ঠানে উঠে এসেছে সালাউদ্দিন লাভলু ও বৃন্দাবন দাস জুটির ভেতরকার নানা অজানা গল্প, একসঙ্গে কাজ করার কারণ ইত্যাদি। দুজন দুজনের বোঝাপড়ার রসায়ন। তা ছাড়া একজন অন্যজনের সীমাবদ্ধতার কথাও বলেছেন অকপটে। বলেছেন দুজনের ভবিষ্যত্ পরিকল্পনার কথা।অনুষ্ঠানে সালাউদ্দিন লাভলু ও বৃন্দাবন দাস সম্পর্কে কথা বলেছেন তাঁদের নাটকের নিয়মিত অভিনেতা-অভিনেত্রীরা। পলাশ মাহবুবের গ্রন্থনা, পরিকল্পনা ও প্রযোজনায় অনুষ্ঠানটি আজ রাতে বৈশাখী টিভিতে প্রচার হবে।