আবার উপস্থাপনায় তমালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এনটিভিতে অনেক দিন আগে নাটকের গান নামে একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলাম। তা প্রায় বছর ছয়েক তো হবেই। এবার আবার উপস্থাপনা করছি। বৈশাখী টিভির আমরা দুটি কেমন জুটি নামের এই অনুষ্ঠানের ভাবনাটা একেবারেই অন্য রকম।’ বললেন তমালিকা কর্মকার। আমরা দুটি কেমন জুটি অনুষ্ঠানে আজকের অতিথি সালাহউদ্দিন লাভলু ও বৃন্দাবন দাস। অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হবে বৈশাখী টিভির পূজার বিশেষ অনুষ্ঠানমালায়। পরে এটি নিয়মিত প্রচারিত হবে।তমালিকা বলেন, ‘অনুষ্ঠানের অতিথি দুজন আমার অনেক পরিচিত। তাই উপস্থাপনা করছি—একবারও তা মনে হয়নি। মনে হয়েছে, যেন ঘরে বসেই তাঁদের সঙ্গে আড্ডা দিচ্ছি।’এই আড্ডায় উঠে এসেছে সালাহউদ্দিন লাভলু ও বৃন্দাবন দাস জুটির নানা গল্প। অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন পলাশ মাহবুব। আজ রাত আটটায় দেখানো হবে এই অনুষ্ঠান।