আবার উপস্থাপনায় তারিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার মাস পর সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তারিন। এরপর গতকাল বৃহস্পতিবার শুটিংয়ে অংশ নিলেন। তবে কোনো নাটকে নয়, এবার তারিন অনুষ্ঠান উপস্থাপনা করছেন। আর অনুষ্ঠানটি গান নিয়ে। নাম ‘গানে আলাপনে’। পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী।তারিন বলেন, ‘অভিনয়ের বাইরে যেকোনো কিছু করতেই ভালো লাগে। তবে তা মাঝেমধ্যে হলে ভালো।’তারিন জানালেন, ২০ জানুয়ারি থেকে আবার পুরোদমে নাটকের শুটিং শুরু করছেন তিনি।চয়নিকা চৌধুরী বলেন, ‘আমার নাটকগুলোতে গল্পের প্রয়োজনে গান ব্যবহার করা হয়। এই গানগুলো নিয়ে এর আগেও আমি অনুষ্ঠান নির্মাণ করেছি। গানে আলাপনেও সে রকমই একটি অনুষ্ঠান।’গানে আলাপনে ভালোবাসা দিবসে প্রচারিত হবে এনটিভিতে। তারিন এর আগে ‘সুর আর আনন্দ’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেন।