আবার এক মঞ্চে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাপারটা নিয়ে দারুণ উচ্ছ্বসিত মাধুরী দীক্ষিত। নিশ্চিত করে বলা যায়, শাহরুখ খানও ঠিক তা-ই। এত দিন পর আবার এক মঞ্চে সেই মাধুরীর সঙ্গে পরিবেশনা। মনে রাখার মতো ঘটনা তো অবশ্যই। এবারের ফিল্ম ফেয়ার আসরের অন্যতম আকর্ষণ শাহরুখ-মাধুরীকে নিয়ে এই দারুণ আয়োজন। শাহরুখ ও মাধুরী একসঙ্গে মঞ্চ মাতাবেন তাঁদের পুরোনো সেই সব ছবির নাচে-গানে—এই প্রতিবেদন লেখা পর্যন্ত সবাই এমনটাই আশা করেছেন।গতকাল ২৯ জানুয়ারি সন্ধ্যায় ৫৬তম ফিল্ম ফেয়ার পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। টিভি দর্শকেরা এই অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন ৬ ফেব্রুয়ারি সনিতে। ওয়েবসাইট।