আবার একই ছবিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর আর প্রিয়াঙ্কা চোপড়ার মধ্যকার সম্পর্কটা খুব ভালো নয়। আব্বাস মস্তানের এইতরাজ ছবির পর থেকেই নাকি তাঁদের মুখ দেখাদেখি একরকম বন্ধ ছিল। এই দুই অভিনেত্রীকে এবার দেখা যাবে একসঙ্গে। আব্বাস মস্তান পরিচালিত রেস ২ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের।সাইফ আলী খান ও অনিল কাপুরের সঙ্গে রেস ছবির দ্বিতীয় পর্বে যোগ দিচ্ছেন কারিনা, এ খবর নিশ্চিত ছিল আগেই। এবার যোগ দিচ্ছেন প্রিয়াঙ্কাও।রেস ছবির প্রথম পর্বে কারিনা আর প্রিয়াঙ্কার জায়গায় ছিলেন ক্যাটরিনা কাইফ ও বিপাশা বসু। পরিচালকের প্রতিশ্রুতি প্রথমটির চেয়ে আরও বেশি উত্তেজনাপূর্ণ আর গ্ল্যামারাস হবে এবারের রেস। ওয়েবসাইট।