আবার একমঞ্চে মাধুরী ও গোবিন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৮ সালে দারুণ সাড়া ফেলেছিল অমিতাভ বচ্চন, গোবিন্দ আর মাধুরী দীক্ষিতের গান ‘মাখনা’। বড়ে মিয়া ছোটা মিয়া ছবির সেই গানের সঙ্গেই এত বছর পর আবার পারফর্ম করলেন গোবিন্দ আর মাধুরী। নাচের রিয়েলিটি শো ঝলক দিখলা যার মঞ্চেই বলিউড রানি মাধুরী আর কমেডি রাজা গোবিন্দ দেখিয়েছেন এই পরিবেশনা। এই রিয়েলিটি শোর বিচারক হিসেবে আছেন মাধুরী দীক্ষিত। গোবিন্দ এসেছিলেন অতিথি হিসেবে, আর তাঁর পছন্দের প্রতিযোগীর পক্ষে সমর্থন জোগাতে। এই পর্বটি দেখা যাবে সনি চ্যানেলে আজ সোমবার। ওয়েবসাইট।