আবার একসঙ্গে স্পাইস গার্লস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার একসঙ্গে হচ্ছেন স্পাইস গার্লসের সব সদস্য। ১৯৯৭ সালে তৈরি হয়েছিল এই ব্রিটিশ ব্যান্ডকে নিয়ে ছবি স্পাইস ওয়ার্ল্ড। এবার তৈরি হচ্ছে ছবিটির দ্বিতীয় পর্ব। এই ছবির কাজের জন্যই শুধু আবার সুযোগ আসছে ভিক্টোরিয়া বেকহাম, এমা বান্টন, জেরি হলওয়েল, মেল্যানি ব্রাউনের মতো তারকাদের আবার এক মঞ্চে দেখার। ‘আমরা সবাই এই স্পাইস গার্লসের নতুন ছবির সঙ্গে আছি। জুডি ক্র্যামার এই ছবিটির কাজ করছেন। আমরা সবাই ই-মেইলে নিজেদের চিন্তাভাবনা বিনিময় করছি এবং এটি নিয়ে আমরা খুবই খুশি।’ জানিয়েছেন এমা বান্টন। ওয়েবসাইট।