আবার এফএলপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার শুরু হলো রিয়েলিটি শো ‘দ্য ফিউচার লিডারস প্রোগ্রাম (এফএলপি) ইন বিজনেস অ্যান্ড সায়েন্স’। আয়োজন করেছে ইমপ্রেস টেলিফিল্ম, চ্যানেল আই ও যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য ফিউচার লিডারস লি.। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রতিযোগিতার প্রধান বিচারক আব্দুল মুক্তাদির, সহযোগী বিচারক তাসলিম আহমেদ, দ্য ফিউচার লিডারস লি. ইউকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজির আলম ও সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী।
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ও বিজ্ঞান অনুুষদের স্নাতক উত্তীর্ণদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বহির্বিশ্বের ব্যবসা ও বিজ্ঞান শিক্ষার ধরন ও ধারণা একটি সমন্বিত পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে সহজভাবে তুলে ধরে এসব সেক্টরে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ৩০ এপ্রিল পর্যন্ত www.featureleaders.com.uk ওয়েবসাইটে নাম নিবন্ধন করা যাবে।
প্রতিযোগিতা নিয়ে অনুুষ্ঠান পরিচালনা করবেন আ কা রেজা গালিব। আয়োজনটির প্রকল্প প্রধান ফারজানা ব্রাউনিয়া।