আবার এলআরবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাস পর আবার নিয়মিত মহড়া শুরু করেছে এলআরবি। এ সপ্তাহের গোড়া থেকে এবি কিচেনে এলআরবির সঙ্গে নিয়মিত সময় দিচ্ছেন আইয়ুব বাচ্চু। গত বুধবার বিকেলে আইয়ুব বাচ্চু জানান, নতুন কোনো গান নয়, পুরোনো গানগুলো নিয়েই মহড়া করছেন তাঁরা।আইয়ুব বাচ্চু বললেন, ‘সবার দোয়ার আমি এখন সুস্থ। ব্যান্ডের সবাইকে নিয়ে নিয়মিত বসছি। আবার গান করছি। মঞ্চের জন্য নিজেকে প্রস্তুত করছি। এই আনন্দ বলে বোঝানো যাবে না।’ তিনি জানালেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি গান করছেন। আগের মতো এখন আর খুব চাপ নিচ্ছেন না। গত বছরের ২৭ নভেম্বর রাতে হঠাৎ অসুস্থ হওয়ায় আইয়ুব বাচ্চুকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎসক সূত্রে জানা যায়, আইয়ুব বাচ্চুর ফুসফুসে পানি জমেছে। এ কারণেই শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়ায় কষ্ট অনুভব করছিলেন তিনি। চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু এরপর অনেক দিন তিনি কোনো গান করেননি।