আবার ওজন কমানোর লড়াই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় অবিশ্বাস্য পরিমাণে ওজন কমিয়ে সোনাক্ষী সিনহা সুযোগ পেয়েছিলেন দাবাং ছবিতে। রাগী পুলিশ কর্মকর্তা সালমানের বিপরীতে সহজ-সরল গ্রাম্য মেয়ের চরিত্রে তাঁকে মানিয়েছিল ভালোই। কিন্তু এখন দেখা যাচ্ছে অতটুকু ওজন কমানোই যথেষ্ট নয়। পরিচালক জুটি আব্বাস-মস্তান চান রেস ২ ছবির জন্য আরও ওজন কমিয়ে আরও বড়সড়ভাবে ঝড় তুলবেন সোনাক্ষী। পরিচালকের ইচ্ছে বলে কথা। সোনাক্ষীও রাজি হয়ে গেছেন সঙ্গে সঙ্গে। পর্দায় সুন্দর দেখানোর জন্য ওজন কমানোর সুফলের কথা তাঁর চেয়ে আর বেশি কেইবা বোঝে। সোনাক্ষী তাই মন দিয়েছেন নিজেকে নতুন করে তৈরি করে নেওয়ার কাজে। ওয়েবসাইট।