আবার ওমর সানী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার চলচ্চিত্রে ব্যস্ত হচ্ছেন ওমর সানী। তিনি জানান, এখন থেকে তিনি আবার নিয়মিত অভিনয় করবেন। এরই মধ্যে একটি ছবির কাজ শেষ করেছেন। ছবিটির নাম আমি তুমি সে। পরিচালক শাহীন সুমন। এ ছবিতে অভিনয় করছেন ওমর সানী, বাপ্পি, মাহি, মিশা সওদাগর প্রমুখ। ওমর সানী এখন চুক্তিবদ্ধ হয়েছেন নতুন দুটি ছবির সঙ্গে—আহমেদ আলী মণ্ডল ও হারুনুর রশীদ পরিচালিত প্রবাসী স্বপ্ন এবং সাইমন তারেকের স্যরি। প্রবাসী স্বপ্ন ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন নিরব ও পিয়া। ছবিটির শুটিং হবে দক্ষিণ আফ্রিকায়। আর স্যরি ছবিতে অভিনয় করবেন ওমর সানী ও মৌসুমী।
ওমর সানী বলেন, ‘আমি আবার চলচ্চিত্রে পুরোদমে কাজ করব। নিজেকে পুরোপুরি তৈরি করেছি। শরীরের ওজন কমিয়েছি ৩৯ কেজি। নিয়মিত ব্যায়াম করছি।’
ওমর সানী জানান, আরও কয়েকজন পরিচালকের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। আশা করছেন, শিগগিরই এগুলো চূড়ান্ত হবে।