আবার কলকাতায় জেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহ ঘুরতেই আবার কলকাতা যাচ্ছেন জেমস। আজ বৃহস্পতিবার বিকেলে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। ভারত সরকারের আমন্ত্রণে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম অ্যান্ড ফুড ফেস্টিভালে অংশ নিতেই তিনি কলকাতা যাচ্ছেন। কাল শুক্রবার শুরু হচ্ছে পাঁচ দিনের এই উৎসব। বাংলাদেশের জেমস ছাড়াও এ উৎসবে ভারতের কয়েকটি জনপ্রিয় ব্যান্ড গান পরিবেশন করবে।জেমস জানান, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গান করবেন তিনি। প্রায় তিন ঘণ্টার এ অনুষ্ঠানে জেমস ২৪টি জনপ্রিয় বাংলা ও হিন্দি গান পরিবেশন করবেন। জেমস বললেন, ‘ভারত সরকারের আমন্ত্রণে এ সফর অবশ্যই আনন্দের ও সম্মানের।’এর আগে গত ৩১ ডিসেম্বর রাতে কলকাতা টেলিভিশনে গান করেন জেমস। এক দিন পর ২ জানুয়ারি ঢাকার আর্মি স্টেডিয়ামে নকিয়ার আয়োজনে একটি কনসার্টে গান করেন তিনি।