আবার কাঞ্চন-চম্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহযাত্রী, ভেজা চোখ ছবিগুলোর কথা মনে হলেই চোখের সামনে ভেসে ওঠে ইলিয়াস কাঞ্চন-চম্পার মুখ। দীর্ঘদিন ধরে এই জুটি আর কাজ করেননি। শেষ কবে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন, তাও তাঁদের মনে নেই। তবে এবার ঈদে একটি নাটকে তাঁরা বহু বছর পর একসঙ্গে কাজ করছেন। নাটকের নাম বাঁচার বড় সাধ ছিল। কাঞ্চন বললেন, ‘একটি সড়ককে নিরাপদ করার বিষয় নিয়ে নির্মাণ করা হবে নাটকটি। নাটকের গল্পটা সেভাবেই রচনা করা হয়েছে। সবার কাছে ভালো লাগবে।’চম্পা বললেন, তিনি স্বামীর অসুস্থতার খবর পেয়ে দ্রুত দেশে ফিরে এসেছেন কানাডা থেকে। ঈদের পর তিনি আবার বাইরে যাবেন। তবে এর মধ্যেই এই নাটকে কাজ করার আমন্ত্রণ পেয়েছেন। বললেন, ‘ইলিয়াস কাঞ্চন ও আমি অনেক ব্যবসাসফল ছবিতে কাজ করেছি। এবারই নাটকে প্রথম কাজ করব। সবাই মিলে হয়তো একটি ভালো নাটক উপহার দিতে পারব।’