আবার ক্যামেরার পেছনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর পরিচালনা করেছিলেন একা নাটকটি। ওটাতে অভিনয় করেছিলেন সুবর্ণা মুস্তাফা। এরপর এক বছর টানা বিরতি। আবার ক্যামেরার পেছনে দাঁড়ালেন ঈশিতা। এবার ভালোবাসা দিবসের জন্য নাটক তৈরি করেছেন তিনি। নাম ক্যান্টিনে সবাই এবং কয়েকটি গোলাপ। ভালোবাসা দিবসে চ্যানেল আইয়ে এটি প্রচারিত হবে।ঈশিতা জানান, এটা তাঁর লেখা ও পরিচালনায় সপ্তম নাটক। বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছয় ছেলেমেয়ের গল্প। তাদের প্রেম, ভালোবাসা, পড়াশোনা, আনন্দ, কষ্ট, প্রতিদিনের ঘটনা—এ সবই রয়েছে।ঈশিতা বললেন, ‘প্রথম দিন শুটিংয়ে গিয়ে কেমন যেন অপরিচিত লাগছিল। কয়েকটা শট নেওয়ার পরই সবকিছু স্বাভাবিক হয়ে যায়।’অভিনয়ের ব্যাপারে জানালেন, মার্চ থেকে আবার নিয়মিত অভিনয় করবেন তিনি।