আবার খলনায়ক সাব্বির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মীর সাব্বির প্রথম খল চরিত্রে অভিনয় করেছিলেন বিষকাঁটা নাটকে। অনন্ত হিরা পরিচালিত নাটকটি টিভিতে দেখানো হয়েছিল ২০০১ সালে। ওই সময় নাটকের ‘বরিশাইল্যা আক্কাস’ চরিত্রটি মীর সাব্বিরের অভিনয়জীবনে যোগ করে নতুন মাত্রা। দীর্ঘদিন পর আবার খল চরিত্রে অভিনয় করছেন সাব্বির। বিষকাঁটা নাটকে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি। তবে এবার নন্দিনী নাটকে নিজের বোনের ওপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্য মৌসুমী বিশ্বাসকে বিয়ে করেন সাব্বির। এরপর স্ত্রীর ওপর নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন। উদ্দেশ্য, বোনের মতো স্ত্রীও যাতে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। কারণ, এর পেছনে রয়েছে একটি বড় গল্প। সৈয়দ আওলাদের পরিচালনায় তৈরি দীর্ঘ ধারাবাহিক নন্দিনী আজ থেকে এটিএন বাংলায় দেখানো হবে। নাটকটি রচনা করেছে দিপ্র ভিশন রাইটারস প্যানেল।খল চরিত্রে অভিনয় প্রসঙ্গে সাব্বির বলেন, ‘আমি আগেও খলনায়কের চরিত্রে অভিনয় করেছি। কিন্তু এবার দর্শক আমাকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে পাবে।’নাটকে নামভূমিকায় অভিনয় করছেন মৌসুমী বিশ্বাস।