আবার চম্পা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চম্পা সর্বশেষ অভিনয় করেছেন মনের মানুষ ছবিতে। এবার তিনি রূপগাওয়াল নামে একটি ছবিতে অভিনয় করছেন। আজ শুক্রবার সকাল থেকে সিলেটের পার্বত্য অঞ্চলে ছবিটির শুটিং হবে। পরিচালনা করছেন হাবীবুর রহমান। গতকাল বৃহস্পতিবার সিলেটে যাওয়ার আগে চম্পা বলেন, ‘রূপগাওয়াল ছবির গল্প সিলেটের পার্বত্য অঞ্চলের অধিবাসীদের জীবন নিয়ে। ছবির সংলাপে স্থানীয় ভাষা ব্যবহার করা হবে। আমাদের পোশাক হবে ওই এলাকার অধিবাসীদের মতোই।’ চম্পা আরও বলেন, ‘ছবিতে আমি অভিনয় করব পার্বত্য অঞ্চলের এক অধিবাসীর চরিত্রে। ছবির গল্প শুনেছি, ভালো লেগেছে। তা ছাড়া দেশের বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর আগে অভিনয় করেছি। এবার সিলেটের পার্বত্য অঞ্চলের ভাষায় কাজ করব।’