আবার চলচ্চিত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দন চৌধুরীর ‘কি যাদু করিলা’ চলচ্চিত্রের মাধ্যমে টিভি অভিনেতা মীর সাব্বির প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০০৮ সালে। প্রায় দুই বছর পর আবারও চলচ্চিত্রে অভিনয় করলেন মীর সাব্বির। ফেরদৌস প্রযোজিত ছবিটির নাম ‘এক কাপ চা’। ছবিটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। সম্প্রতি এফডিসিতে ছবিটির শুটিংয়ে অংশ নেন তিনি।ছবিতে সাব্বিরকে দেখানো হবে একজন ব্যবসায়ী হিসেবে। কাকতালীয়ভাবে একদিন পথে তাঁর সঙ্গে ফেরদৌসের দেখা হবে। তারপর ঘটনাচক্রে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। ছবিটিতে মোট চারটি দৃশ্যে অংশ নেবেন তিনি।ছবিতে অভিনয় প্রসঙ্গে সাব্বির বলেন, ‘এটা আসলে হঠাত্ করেই করা। ফেরদৌস ভাইয়ের অনুরোধেই কাজটি করতে রাজি হই। এর মধ্যে একদিন শুটিংও করেছি। ছবিটিতে অভিনয় করে বেশ ভালো লেগেছে। সামনের লটে বাকি অংশের শুটিং শেষ হবে।’সাব্বির আরও জানান, ‘এক কাপ চা’ ছাড়াও শিগগির তিনি আবু সাইয়ীদের ‘পেন্সিলে আঁকা পরী’ নামের একটি চলচ্চিত্রের শুটিং শুরু করবেন।