আবার চলচ্চিত্রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিভি অভিনেতা মীর সাব্বিরের প্রথম চলচ্চিত্র চন্দন চৌধুরীর কি যাদু করিলা। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০০৮ সালে। দুই বছর পর আবারও চলচ্চিত্রে অভিনয় করলেন মীর সাব্বির। ফেরদৌস প্রযোজিত ছবিটির নাম এক কাপ চা। পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ। সম্প্রতি এফডিসিতে ছবির শুটিংয়ে অংশ নেন তিনি।ছবিতে সাব্বির অভিনয় করছেন একজন ব্যবসায়ীর চরিত্রে। একদিন পথে তাঁর সঙ্গে ফেরদৌসের দেখা হবে। ঘটনাচক্রে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে।সাব্বির বললেন, ‘এটা আসলে হঠাৎ করেই হয়েছে। ফেরদৌসের অনুরোধেই এখানে আমি অভিনয় করছি। অনেক দিন পর চলচ্চিত্রে অভিনয় করতে ভালোই লাগছে।’