আবার চলচ্চিত্রে অপরাহ উইনফ্রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক অভিনেত্রীর পরিচয়ে তিনি পরিচিত নন৷ কিন্তু রুপালি পর্দায় টুকটাক যতটুকু কাজ করেছেন, তাতেই সমীহ আদায় করে নিয়েছেন অপরাহ উইনফ্রে৷ টক শোর এই তারকা এবার মার্টিন লুথার কিং জুনিয়রকে নিয়ে নির্মাণাধীন সেলমা ছবিতে কাজ করবেন৷ ব্র্যাড পিটের সঙ্গে ছবিটির প্রযোজনাও করছেন উইনফ্রে৷ ছবিতে তাঁকে দেখা যাবে নাগরিক অধিকারকর্মী অ্যানি লি কুপারের ভূমিকায়৷ লুথারের চরিত্রে অভিনয় করা ডেভিড ওয়েলোয়োর সঙ্গে দ্য বাটলার ছবিতেও কাজ করেছেন উইনফ্রে৷ আইএএনএস৷