আবার চলচ্চিত্রে অভিনয় করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ময়নাতদন্ত। লিখেছেন ও পরিচালনা করেছেন এহসান এলাহী। অভিনয় করছেন অপর্ণা। কথা হলো তাঁর সঙ্গে।আপনার ক্ষেত্রে প্রায়ই শোনা যায়, এই চট্টগ্রাম তো এই ঢাকা। আজ (বৃহস্পতিবার) আপনি কোথায়?আমি এখন ঢাকাতেই। শুটিং করছি, ঈদের টেলিছবির। নাম ভূতোগ্রাফার। অসাধারণ একটি গল্প। পরিচালক আরিফ-এ-আহনাফ। টিভির রিয়েলিটি শোর জন্য চার বন্ধু ভূত নিয়ে নানা গবেষণা করছে। এ নিয়েই ভূতোগ্রাফার টেলিছবির গল্প। চরিত্রগুলোকে এমনভাবে সাজানো হচ্ছে যে আয়নায় নিজেদের চিনতে কষ্ট হচ্ছে। শুটিংয়ের বেশির ভাগ কাজই রাতে করতে হচ্ছে। শুটিং লোকেশনে ভুতুড়ে আবহ তৈরি করা হয়। শুটিংয়ের সময় ভয়ে অস্থির থাকতে হয়েছে।‘ময়নাতদন্ত’ নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকটির কাজ করেছিলাম মাস তিনেক আগে। অপরাধীদের নিয়ে গল্প। এখানে আমার চরিত্রের নাম রুমা। খুবই রক্ষণশীল পরিবারের মেয়ে। আমার সঙ্গে মারজুক রাসেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর দায়িত্ব পড়ে মারজুক রাসেলকে সঠিক পথে ফিরিয়ে আনার।চলচ্চিত্রে নাকি অভিনয় করছেন?হ্যাঁ। ইফতেখার আহমেদ ফাহমির টু বি কন্টিনিউড... চলচ্চিত্রে অভিনয় করছি। কক্সবাজারে দুই দিন শুটিং করেছি। এখানে আমার চরিত্রটির নাম ফারিয়া। প্রথম অভিনয় করেছি মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিতে।পূজা তো শুরু হচ্ছে। প্রস্তুতি কেমন?সবকিছু ঠিকঠাকভাবে চলছিল। কিন্তু হঠাত্ই নাটকের শুটিং শুরু হলো। এখনো পূজার কেনাকাটা করতে পারিনি। শুক্রবার শুটিং শেষ করেই চট্টগ্রামে যাব। পূজার পুরো সময়টা ওখানেই থাকব। ৬ অক্টোবর ঢাকা এসে আবার ঈদের নাটকের শুটিং করব। এখন আর কী কাজ করছেন?দুটি ধারাবাহিক এখন প্রচারিত হচ্ছে—ময়নাতদন্ত ও উইন্ডো। পাশাপাশি ঈদের কয়েকটি নাটকের কাজ এরই মধ্যে শেষ করেছি। নির্মাতারা হলেন আনোয়ার হোসেন বুলু ও সায়েদুজ্জামান মিঠু।