আবার চলচ্চিত্রে জাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস দুষ্ট ছেলের দল অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্র। উপন্যাসের মতোই ছবির নাম, দুষ্ট ছেলের দল। ছবির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করছেন আবীর শ্রেষ্ঠ। জানা গেছে, ছবিতে অভিনয় করবেন জাহিদ হাসান। বছরের শেষ দিকে এই ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি।জাহিদ হাসান বললেন, ‘দুষ্ট ছেলের দল আমার ১৪ নম্বর ছবি। তবে এবারই প্রথম কিশোরদের সঙ্গে কাজ করব।’ দুষ্ট ছেলের দল ছবিতে জাহিদ হাসানের চরিত্রটি স্কুলের গণিত শিক্ষকের। জাহিদ হাসান সর্বশেষ অভিনয় করেছেন মুহাম্মদ মুস্তফা কামালের প্রজাপতি চলচ্চিত্রে। এখানে তাঁর সহশিল্পী ছিলেন মৌসুমী। এদিকে কাজের কারণে বেড়ানোর জন্য খুব একটা সময় পান না জাহিদ হাসান। জানালেন, এবার পরিবারের জন্য একটু সময় বের করেছেন। বাচ্চাদের পরীক্ষা শেষ, স্কুল ছুটি। তাই স্ত্রী ও সন্তানদের নিয়ে গতকাল সোমবার ভারতের কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন জাহিদ। ফিরবেন ৩ জুলাই।