আবার চলচ্চিত্রে জেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেমস আবার ঢাকার চলচ্চিত্রের গানে কণ্ঠ দিচ্ছেন। ছবির নাম লালটিপ। জানা গেছে, আজ বুধবার সন্ধ্যায় জেমসের নিজস্ব স্টুডিও কলের গানে গানটিতে কণ্ঠ দেবেন তিনি। ফোক ধাঁচের সুরে গানটির কথা লিখেছেন আবদার রহমান। সংগীত পরিচালনা করছেন ফুয়াদ আল মুক্তাদির। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই জেমস ভাইয়ের গান শুনছি। তাঁর সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেছি। এখন সেই স্বপ্ন পূরণ হচ্ছে। এই আনন্দ বলে বোঝাতে পারব না’পরিচালক স্বপন আহমেদ এখন মুম্বাইয়ে তাঁর লালটিপ ছবির শুটিং-পরবর্তী কাজ করছেন। সেখানে যাওয়ার আগে গত রোববার তিনি বলেন, ‘জেমস ভাই আন্তর্জাতিক মানের শিল্পী। আমাদের ছবিটিও আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়া হবে। আশা করছি, সবকিছু মিলে জেমস ভাইয়ের গান ছবিটিতে আলাদা মাত্রা যোগ করবে।’লালটিপ ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস। ঢাকায় জেমস সর্বশেষ কাজ করেছেন মাটির পৃথিবী ছবিতে। এ ছাড়া জেমস বলিউডের গ্যাংস্টার, লাইফ ইন এ মেট্রো এবং ও লামহে ছবিতে গান গেয়েছেন।