আবার চলচ্চিত্রে পিয়া

আবারও চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন র্যাম্প মডেল পিয়া। তা-ও আবার দক্ষিণ আফ্রিকায়। ছবির নাম প্রবাসী প্রেম। পরিচালক আলী আহমেদ। পিয়া জানান, পুরো ছবির শুটিং হবে দক্ষিণ আফ্রিকায়।
পিয়া বলেন, ‘আমার প্রথম ছবি রেদওয়ান রনির চোরাবালি। অনেকেই এই ছবিতে আমার অভিনয়ের প্রশংসা করেছেন। চোরাবালি ছবিতে অভিনয়ের জন্য আমি মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারের মনোনয়নও পেয়েছিলাম। এরপর চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে আমার আত্মবিশ্বাস বেড়ে গেছে অনেক গুণ। এরই মধ্যে কয়েকজন নির্মাতার সঙ্গে চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে আলোচনা হচ্ছে। শিগগিরই সেগুলোও চূড়ান্ত হবে।’
প্রবাসী প্রেম ছবি প্রসঙ্গে পিয়া বলেন, ‘এটি পুরোপুরি প্রেমের গল্প।’ ছবির শুটিংয়ের জন্য ৩০ মে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন প্রিয়া। এই ছবিতে পিয়ার সঙ্গে অভিনয় করবেন নীরব। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে প্রবাসী প্রেম ছবির মহরত অনুষ্ঠিত হয়।