আবার চলচ্চিত্রে সুবর্ণা মুস্তাফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন সুবর্ণা মুস্তাফা। ছবির নাম হেডমাস্টার। সরকারি অনুদান পাওয়া ছবিটি পরিচালনা করছেন দেলোয়ার জাহান। এরই মধ্যে শুটিং শুরু হয়েছে। তবে সুবর্ণা মুস্তাফা শুটিংয়ে অংশ নেবেন ১৪ সেপ্টেম্বর।সুবর্ণা মুস্তাফা বলেন, ‘মোরশেদুল ইসলামের দূরত্ব চলচ্চিত্রে সর্বশেষ অভিনয় করেছিলাম। এরপর কয়েক বছর আর কোনো চলচ্চিত্রের কাজ করিনি। সম্প্রতি হেডমাস্টার ছবির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। ছবিতে আমি অভিনয় করব।’এই ছবিতে নিজের চরিত্র সম্পর্কে সুবর্ণা মুস্তাফা বললেন, ‘হেডমাস্টারের ভূমিকায় অভিনয় করছেন আলমগীর। আর আমি অভিনয় করব তাঁর স্ত্রীর চরিত্রে।’ছবির গল্প প্রসঙ্গে দেলোয়ার জাহান জানান, প্রাথমিক শিক্ষার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে হেডমাস্টার ছবির গল্প। এই ছবির মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষার নতুন পদ্ধতির সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হবে।