আবার চলচ্চিত্রে স্বাগতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাগতার প্রথম চলচ্চিত্র শত্রু শত্রু খেলা। পরিচালক জয়নাল আবেদীন। এরপর তিনি অভিনয় করেছেন কোটি টাকার ফকির, অশান্ত মন ও সূচনা রেখা ছবিতে। এবার নিজের পাঁচ নম্বর চলচ্চিত্রে অভিনয় করবেন স্বাগতা। ছবির নাম সন্তানের মত সন্তান। পরিচালনা করবেন শাহীন-সুমন। স্বাগতা জানান, ছবিটিতে অভিনয়ের ব্যাপারে সম্প্রতি চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন তিনি। শুটিং শুরু হবে ২৪ জুন। স্বাগতা বললেন, ‘আমার প্রথম চলচ্চিত্র ছিল প্রয়াত মান্না ভাইয়ের বিপরীতে। এরপর মারুফসহ আরও কয়েকজনের সঙ্গে অভিনয় করেছি। এবার কাজ করব আমিন খানের সঙ্গে।’সন্তানের মত সন্তান ছবিতে আরও অভিনয় করবেন শাকিব খান, সাহারা, রত্না প্রমুখ।