আবার চলচ্চিত্রের গানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যখনই চলচ্চিত্রের জন্য গান করি, তখন নিজের মধ্যে এক অন্য রকম ভালো লাগা খুঁজে পাই। কারণ চলচ্চিত্রের গানে এমন কিছু ব্যাপার থাকে, যা অন্য গানে পাই না।’ বললেন নজরুলসংগীতের শিল্পী ফেরদৌস আরা। এক বছর পর নতুন ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ছবির নাম অবুঝ প্রেম। ছবিটি পরিচালনা করছেন আবুল খায়ের।ফেরদৌস আরা জানান, এ ছবিতে তিনি দুটি গানে কণ্ঠ দিয়েছেন। একটি গানে তাঁর সহশিল্পী মনির খান। গান দুটির সুর করেছেন আলী আকরাম।মায়ের চিত্কার ছবিতে গান করার মধ্য দিয়ে বাণিজ্যিক ছবিতে প্লেব্যাক শুরু করেন ফেরদৌস আরা।