আবার চলচ্চিত্রের সংগীত পরিচালনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন, চন্দ্রকথা, শ্যামল ছায়া ও দুই দুয়ারি ছবির সংগীত পরিচালনা করেছিলেন মকসুদ জামিল মিন্টু। সাত বছর পর তিনি আবার চলচ্চিত্রের গানের কাজ করছেন। তাঁর এবারের ছবিটিও হুমায়ূন আহমেদের। নাম ঘেটু পুত্র কমলা। মকসুদ জামিল জানান, এরই মধ্যে ঘেটু পুত্র কমলা ছবির তিনটি গানের সম্পূর্ণ কাজ শেষ হয়েছে। তিনি বলেন, ‘এই ঘেটুগান নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায় খুবই প্রচলিত। আমরা যে গানগুলো সংগ্রহ করেছি, সেই মূল গানের কথা ও সুর ঠিক রেখে শিল্পীকে দিয়ে গাওয়াচ্ছি।’ এই তিনটি গানেই কণ্ঠ দিয়েছেন সেলিম চৌধুরী। এর আগে শ্রাবণ মেঘের দিন ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মকসুদ জামিল।