আবার ছবির গানে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ বছর পর আবার চলচ্চিত্রের গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন মইনুল ইসলাম খান। ছবির নাম নিয়তি ডটকম। সম্প্রতি রাজধানীর শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এখানে মইনুল ইসলাম খানের সুর করা গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও তিথি। গানটি লিখেছেন জুলফিকার রাসেল।
মইনুল ইসলাম খান এই ছবিতে সবকটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন। তিনি বলেন, ‘আমি আমার নিজস্বতাকে বিসর্জন দিয়ে কখনো কাজ করিনি। মৌলিকতা বজায় রেখেই কাজ করেছি। এর মাঝে অনেক চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব এসেছে। আমার মনমতো হয়নি বলেই করিনি। আমি স্বাধীনভাবে কাজ করতেই পছন্দ করি। স্বাধীনভাবে এবং আমার মৌলিকতা বজায় রেখে আগামী দিনে কাজ করতে চাই।’
নিয়তি ডটকম ছবিটি পরিচালনা করেছেন অনুতোষ বড়ুয়া। আগামী ২৭ ডিসেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে।