আবার ছোট পর্দায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সত্তরের দশকের জনপ্রিয় টিভি সিরিজ চার্লি’স অ্যাঞ্জেলস নতুন করে ছোট পর্দায় আসছে। হলিউড তারকা ড্রিউ ব্যারিমোর এই পরিকল্পনা নিয়েছেন। এই সিরিজ অবলম্বনে নির্মিত দুটি চলচ্চিত্রে এর আগে অভিনয় করেন তিনি। প্রযোজনাও করেন। এখন ব্যারিমোর সিরিজটি নতুন করে ছোট পর্দায় চালু করার কথা ভাবছেন। এ জন্য আবেদনময়ী তিন তারকা খোঁজা হচ্ছে। এ ব্যাপারে ব্যারিমোরকে সহায়তা করছেন চার্লি’স অ্যাঞ্জেলস ছবির পরিচালক জোসেফ ম্যাকগিনটি নিকোল। ওয়েবসাইট।