আবার ছোট পর্দায় চম্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় পর্দার পাশাপাশি চম্পা এখন ছোট পর্দার জন্যও কাজ করছেন। মাসুদ আহমেদের গল্প অবলম্বনে তৈরি হচ্ছে টেলিছবি সহোদরা। এতে অভিনয় করছেন চম্পা। দুই ভাইবোনকে ঘিরে গড়ে উঠেছে টেলিছবিটির গল্প। ভাইকে বিয়ে করাতে গিয়ে নানা ঘটনার মুখোমুখি হতে হয় বোনকে। চম্পা বললেন, ‘গল্প ভালো লেগেছে, তাই কাজটি করেছি। ছোট পর্দায় নিয়মিত কাজ করার ইচ্ছে নেই। তবে ভালো কাজ পেলে অবশ্যই করব।’টেলিছবিটির নাট্যরূপ দিয়েছেন আরিফ আল মামুন, পরিচালনা করছেন রাজু আলীম। এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, চাঁদনীসহ অনেকে। চম্পা জানান, এখন তিনি আত্মদান চলচ্চিত্রে কাজ করছেন। আজ যাবেন কলকাতায়, গৌতম ঘোষের মনের মানুষ ছবিতে অভিনয় করার জন্য।